• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা সংকট গভীরতর, স্বীকৃত সনদের অভাবে অনিশ্চয়তায় লাখো শিশু সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন  ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবন করেমাতলামি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার অপরাধে চাঁন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন সরদার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত-মংলা সরদারের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে গালিগালাজ ও হুমকি ধামকি দেন চাঁন। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category