• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই যুবকের মৃত্যু শ্রীপুরে শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শ্রীপুরে সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামে মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে এ গাছের রোপণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মহসিন মোল্যা, সাংবাদিক মুজাহিদ শেখ, শুভ আন্দোলন শ্রীপুর উপজেলা কমিটির সদস্য স্বপন আহমেদ, মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদের সভাপতি শহিদুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক নাসির মৃধা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমি সব সময় চেষ্টা করি মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সামাজিক কাজে ভূমিকা রাখতে। আমরা সব সময় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরীর পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে সচেতনতা তৈরি করতে প্রচেষ্টা চালিয়ে আসছি। সমাজের বিত্তবান ব্যক্তিরা প্রত্যেকে নিজ নিজ গ্রামের জন্য ভূমিকা রাখলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category