• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সামছুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে। মঙ্গলবার দুপুর অভিযুক্ত সামছুলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে তার মাকে খুঁজছিলো। এ সময় একই এলাকার অভিযুক্ত সামছুল শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। সেখান থেকে শিশুটি পালিয়ে এসে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ওই দিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category