• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে রাজ মিস্ত্রির বাড়ির ছাদে কবুতরের খামার সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় মামলা মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার

শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় মামলা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে জমি দখল এবং জমিতে থাকা ফসল কেটে নেওয়ার বাধা দেওয়ায় এক বৃদ্ধ ও তার প্রতিবন্ধী নাতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত (৩ অক্টোবর) শনিবার বিকেলে উপজেলার জারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, জারিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সদস্য বৃদ্ধ ইউনুচ মণ্ডল (৭৭) এবং তার প্রতিবন্ধী নাতি তামিম মণ্ডল (১৪)। এই ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ইউনুচ মণ্ডলের বড় ছেলে মাজেদুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জারিয়া গ্রামের শহিদুল ইসলাম নান্টু, মিজান মোল্যা ও পটল শেখ দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে ভুক্তভোগী ইউনুচ মণ্ডলের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তারা ওই জমিতে থাকা কলাগাছ ও ঘাস কেটে নিয়ে যাচ্ছিলেন। গত ৩ অক্টোবর শনিবার বিকেলে অভিযুক্তরা আবারও জোরপূর্বক জমির ঘাস কেটে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ইউনুচ মণ্ডল ও তার প্রতিবন্ধী নাতি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম নান্টু শেখের নেতৃত্বে মিজান মোল্যা, রউফ মোল্যা, পটল শেখ ও রবিউল ইসলাম তাদের ওপর চড়াও হন এবং লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ইউনুচ মণ্ডলকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে জানতে মূল অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নান্টুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা জমি দখলের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাদের নামে এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category