• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে চাচার হামলায় ভাতিজার গোপনাঙ্গ জখম, থানায় বাবার অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৬৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পারিবারিক বিরোধের জেরে চাচার হামলায় আপন ভতিজার গোপনাঙ্গ রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে আহত তরুণ মাহফুজ ইসলাম (১৬)। এ ঘটনায় তার বাবা রাশেদ উন নবী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামানিকপাড়ায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাবা আব্দুল জলিলের মৃত্যুর পর ছেলে রাশেদ উন নবী ও তার ছোট ভাই রাব্বী বাড়ির জায়গা সমান ভাগে ভাগ করে নেয়। সম্প্রতি তারা বাড়ির মাঝ খানে ইটের প্রাচীর দিয়ে আলাদা হয়ে যান। এরপর রাশেদ তার অংশে থাকা একটি ঘরের সংস্কার কাজ করছিলেন। গত বৃহস্পতিবার বেলা ৩টায় রাশেদের ঘরের সাম সাইড ভাঙাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত রাব্বী (৩১) ও তার স্ত্রী মেমি বেগম (২৫) তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে লোহার রড দিয়ে রাশেদ, তার স্ত্রী ও ছেলেকে এলোপাথারী ভাবে মারপিট করেন। এ সময় অভিযুক্ত রাব্বী তার আপন ভাতিজা মাহফুজ ইসলামের গোপনাঙ্গ কামড়ে দেন। এতে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
রাশেদ উন নবী জানান, এ ধরনের নৃশংস ঘটনায় তিনি হতবাক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। আহত তরুণের বাবা রাশেদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ছেলের চিকিৎসার পর মামলাও করবেন বলে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বী ও তার স্ত্রী মেমি বেগম পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category