• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে ৭১তম বার্ষিক সিদ্দীকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন

সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৯৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় সান্তাহার পূবালী ব্যাংক ভবনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় এ প্রচার কার্যক্রমের আয়োজন করে পুবালী ব্যাংক পিএলসি। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক।
পূবালী ব্যাংক পিএলসির সান্তাহার শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন, সোনালী ব্যাংকের আদমদীঘি শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহামুদুল হাসান প্রমুখ।
কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহ প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, এই আয়োজনে প্রায় দুই শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category