• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৫৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে নারী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার ৮ জনকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছেন।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা সদরের কুসম্বী এলাকা থেকে কুসম্বী পুর্ব পাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি ফেরদৌস হাসানকে ৮০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে আদালতের সাজাপ্রাপ্ত সিআর/WA মূলে সান্তাহার চা বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আরেক বিশেষ অভিযানে সান্তাহার পৌর শহর এলাকায় মাদক, অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগান এলাকার মিনহাজ আলীর স্ত্রী জুলি বেগম, সান্তাহার নতুন বাজার হাটখোলার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী, নওগাঁ মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিম পাড়ার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুরের ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ৪ নারী সহ মোট ৮ জনকে মঙ্গলবার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category