• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা উখিয়ায় বনভূমি দখল করে গড়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৪ একর জমি শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন

আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৬৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত তিন জনকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। দন্ডপ্রাপ্ত তিন জনকে সোমবার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের একটি দল ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান কালে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ সহ উপজেলার আমবাড়িয়া গ্রামের পোল্লাদ বর্মনের ছেলে পাবন বর্মন (৩৫), একই গ্রামের কার্তিক বর্মনের ছেলে দীলিপ বর্মন (৫৫) এবং ইসবপুর গ্রামের মৃত যতিন পাহানের ছেলে পিন্টু পাহান (৩৮)কে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের মধ্যে একজনকে ৩ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড,একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড,আরেক জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একজনের ৫ হাজার টাকা অর্থদন্ড, অপর ২ জনের ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া-খ অঞ্চল সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম জানান, দন্ডপ্রাপ্ত তিনকে সোমবার সকালে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category