• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৯২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

​”মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা পালবাড়ী বটতলা এলাকায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং তরুণদের ক্রীড়ামুখী করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’ (একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন) এর উদ্যোগে এই মানবিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সব্দালপুর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থ ৯০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি “মাদককে না বলুন” আহ্বানে সাড়া দিয়ে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

​ফাউন্ডেশনের সভাপতি ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদের সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category