• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৮২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার সকালে র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি নতুন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরাতন হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনির অর্ণব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফজেল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রশান্ত বিশ্বাস, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মালেক, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা জান্নাতুল ফেরদৌস ও বুরহানা ইসলাম বাহা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category