• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজন শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০ জন পুরস্কৃত, ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজন শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০ জন পুরস্কৃত, ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৮৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে দুর্বার শিক্ষা বৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরিক্ষা। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে এই পরিক্ষায় অংশ গ্রহণকারী ৫৮ জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সেরা তিন জনকে বাইসাইকেল এবং অন্য সাত জনকে শিক্ষা উপকরন দেওয়া হয়।
ওই দিন বিকেলে প্রান্নাথপুর স্কুল মাঠে সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা নওশাদুল হক মিলন,
দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার ১০ জনের হাতে পুরস্কারসহ ৫৮ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category