• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা মিথ্যা মামলা এবং জেল জুলুমের শিকার কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীদের বিশাল গন সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সান্তাহার ফিরিস্তা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল আয়োজন করা হয়েছে।
৯০ দশকের তুখোর ছাত্র দলের নেতা ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় বিশাল গন সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির শামিমুর রহমান মজনু তালুকদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ,বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা মিথ্যা মামলা এবং জেল জুলুমের শিকার কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীদের মাঝে ফুলের মালা পড়িয়ে সম্মাননা দেওয়া হয় এরপর দুপুরে মধ্যাহ্নভোজের মধো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category