• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে একজনের মুত্যু ও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে আমিরুল ইসলাম (৫৫) নামে একজনের মুত্যু হয়। সে ওই গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের ছেলে।

পরিবারের লোকজন জানান, গত ২৩সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর তার দিকে তেড়ে আসে। সে আত্মরক্ষার জন্য নিচু হয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। এর আগে একই সময়ে ঐ কুকুরটি ওই এলাকার মান্নান কাজী (৮০), সিনথিয়া (৭), জোবায়ের (৯), হযরত (২২), খয়রা বেগম (৬০) সহ ৬ জনকে কামড় দেয়। পরে এলাকাবাসী মিলে কুকুরটি মেরে ফেলে।

আহতরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা ভ্যাকসিনের ডোজ শেষ করে।

গত ৪ অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় আমিরুল ইসলাম মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মাঝে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জলাতঙ্ক ভাইরাস এক্টিভ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর দাবি প্রশাসন যেন বেওয়ারিশ কুকুর গুলোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তা না হলে এ রকম ঘটনা ঘটার আরো সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category