• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কারা নির্যাতিত ১৯ জন নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপির নেতা গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিক প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিকসহ বিএনপির নেতা সাইফুল ইসলাম, বাকি সরকার, আবু বক্কর, মরহুম আশরাফুল সরকার, যুবদল নেতা ওয়াহেদুন্নবী তামিম, ওমর ফারুক রতন, মিজান রহমান, মিনহাজ, তামিম, রাজু, আলম, মামুন, আনিছুর, সাবেক ছাত্রদল নেতা বাপ্পি হাসন রাহুল, সিয়াম হোসেনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদল নেতা রোহান ইসলাম বিপুল, হীরক, আপন, বাপ্পী, ফারুক, সনি, জাকির, রহমত, হৃদয়, সজল, শাকিল সরকার, সাব্বির সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category