• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের সান্তাহার মহিলা কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস হাতিয়ায় রাজনীতির রূপবদল: ১৭ বছরের সুবিধাভোগী চক্রের বিপুল অর্থে বিএনপিতে পুনর্বাসনের নেপথ্য কাহিনী শ্রীপুুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম আদমদীঘিতে গণেশ মূর্তি সোনার হিসেবে বিক্রির সময় নারীসহ চার প্রতারক গ্রেপ্তার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে ৩ লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত

আদমদীঘিতে গণেশ মূর্তি সোনার হিসেবে বিক্রির সময় নারীসহ চার প্রতারক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পিতলের তৈরী একটি গণেশ মূর্তি সোনার তৈরি হিসেবে বিক্রয়ের সময় নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার ও মূর্তিটি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) ও আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার সময় উপজেলার ছাট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি মূর্তি প্রতারক চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে বিক্রির প্রস্ততি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি পিতলের তৈরি দ্বি-খন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category