• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৫৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বার বার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category