• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা শ্রীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম  শ্রীপুরে জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শ্রীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবীলাদের জন্য রাষ্ট্রের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। ইতোমধ্যে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সবুজ আন্দোলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলা জহুর হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে সবুজ আন্দোলন।

প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় পরিবেশ পদক গ্রিনম্যান-২৬ পেতে যাচ্ছেন তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিক।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নিবেন ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ। সারা দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেডকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

এছাড়াও ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গণমাধ্যম কর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গাজী টেলিভিশনের বার্তা প্রধান এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মোঃ মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, নিউজ২৪ বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয় শীর্ষ আলোচনা সভা ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড—২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ডক্টর আদিল মুহাম্মদ খান, ডক্টর ফরহাদু রেজা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থিত সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এ বছর যে সকল বিশিষ্ট নাগরিক এবং প্রতিষ্ঠান পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category