• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সৌদি পৌঁছেছেন ১৫ হাজারের বেশি হজযাত্রী

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এরই মধ্যে ১৫ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন।

গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯টি ফ্লাইট।

এসব ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী বহন করেছে।

সোমবার (২০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়, সৌদি আরবের মদিনা আল-মুনাওয়ারা-এ অবস্থানরত বাংলাদেশের হজযাত্রীরা ইবাদত-বন্দেগিতে ব্যস্ত সময় পার করছেন। পবিত্র মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে তারা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারকে সালাম পেশ করছেন।

হজযাত্রীরা একই সঙ্গে ‘জান্নাতের টুকরা’ হিসেবে খ্যাত রিয়াজুল জান্নাত-এ নামাজ আদায় করে আত্মিক প্রশান্তি লাভ করছেন। পাশাপাশি তারা ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহ জিয়ারত করছেন। এর অংশ হিসেবে ওহুদের ময়দান পরিদর্শন এবং কুবা মসজিদে নামাজ আদায় করছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা হয়েছে ১৮ এপ্রিল‌ শুরু, চলবে ২১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

সামগ্রিকভাব পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের আগমন ও ইবাদত কার্যক্রম এরই মধ্যে পূর্ণমাত্রায় শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category