• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের তথ্য দিতে সান্তাহার রেলওয়ে পুলিশের গড়িমসি গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এবং এ ঘটনার সাথে জড়িত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে রবিবার সকালে ওই ২ ব্যক্তির নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।

স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার আমলসার বাজারের দোকানঘরে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়৷ এবং এ ঘটনায় অভিযুক্ত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পেতে নিরলস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধ মজুদের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category