• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে এক্স-রে ক্যাম্পে ১১৪ জন রোগীকে চিকিৎসা সেবা পরিচালক রতন রহমানের নতুন দুই একক নাটকে সোনিয়া লাজুক শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই যুবকের মৃত্যু শ্রীপুরে শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শ্রীপুরে সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শ্রীপুরে অ্যাড. কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৫৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবন করেমাতলামি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার অপরাধে চাঁন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন সরদার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত-মংলা সরদারের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে গালিগালাজ ও হুমকি ধামকি দেন চাঁন। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category