• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা সংকট গভীরতর, স্বীকৃত সনদের অভাবে অনিশ্চয়তায় লাখো শিশু সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন  ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার

শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ এ ঘটনার সাথে জড়িত জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এ অবৈধ সার জব্দ করা হয়৷ এ সময় জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী উপজেলার টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১৩৯ বস্তা টিএসপি ও ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়৷ এ ঘটনায় সেলিনা বেগমকে ৩০ হাজার টাকা জরিমানা সেই সাথে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, অসৎ উদ্দেশ্যে তিনি সারগুলো মজুদ করেছিলেন। তিনি কোন ব্যবসায়ী নন। আমরা ডিলার, সাব-ডিলার, খুচরা ব্যাবসীসহ বাজার মনিটরিং করছি। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ ও জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category