• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

৪৮তম বিসিএস: মনোনয়ন স্থগিত ২৩ প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা

সবুজ বার্তা ডেস্ক / ২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এ মনোনয়ন স্থগিত থাকা ২৩ জন প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৬ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে পিএসসি আরও জানায়, বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা এক প্রার্থী ইতোমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ দাখিল করেছেন। সেজন্য প্রার্থী ফাতেমা তুজ জোহরা তাজিন কমিশন নির্ধারিত তারিখের (৩১ মার্চ) মধ্যে গুগল ফর্মের মাধ্যমে বিএমডিসি সনদ জমা দিতে পারবেন বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এ বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে মোট ১৯০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন পান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় সনদ দাখিল করায় এসব প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে তখনও কিছু প্রার্থীর সনদ যাচাই-বাছাই প্রক্রিয়াধীন থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।

পিএসসি আরও জানিয়েছিল, অবশিষ্ট ২৪ জন স্থগিত প্রার্থীর বিষয়ে অচিরেই নির্দেশনা প্রদান করা হবে। পরে সর্বশেষ বিজ্ঞপ্তিতে সেই সংখ্যাটি কমে ২৩ জনে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category