• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

হাম: শিশুদের চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সিটি ব্যাংক পিএলসি দেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা শক্তিশালী করতে সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট-এর হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক।

একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে ব্যাংকটি।

এর আগে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট-এ এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক।

সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসব উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইং-এর নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

একটি পারপাস-ড্রিভেন প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক মানুষের পাশে থেকে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category