• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ১৩ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম রাফসানা। তার বয়স চার মাস। সে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা মো. রুবেলের মেয়ে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এই শিশুটির মৃত্যুসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত ফরিদপুরে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭ জন শিশুর মৃত্যু হলো।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ১৭ শিশুর জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ৫ জন মারা গেছে খোদ ফরিদপুর জেলায়। এ ছাড়া, গোপালগঞ্জে চারজন, মাদারীপুরে তিনজন, রাজবাড়ীতে তিনজন এবং মাগুরা ও যশোরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ১৩৮ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে পুরাতন রোগীর সংখ্যা ৯৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, এই শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে তার নমুনা সংগ্রহ করে ফলাফল পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, হামের ফলাফল না পেলেও এর উপসর্গ, চিকিৎসার ধরণ ও রোগীর জটিলতা থেকে একে আমরা ‘ক্লিনিক্যালি হামে মৃত্যু’ হিসেবেই সনাক্ত করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category