• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

খুমেকের ওটিতে আগুন, তিন নার্স আহত

নিজস্ব প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (২০ মে) ভোর ৬টায় হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন নার্স।

ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বলেন, আজ সকাল ৫টা ৫০ মিনিটে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোনো একটিতে শর্টসার্কিট হতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়তো দড়জা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক জালানা দিয়ে লাফ দিয়েছেন। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫টি সিটের ১৫টায় রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা মেডিকেল হাসপাতালের সব রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে খুলনা মেডিকেলসহ খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, কি কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি। তবে আগুনের কারণে হাসাপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যহত হওয়ায় এই মুহূর্তে সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত ঠিক করার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category