• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৪৩।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২১৬। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৮১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category