• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

স্ত্রী ও তিন ছেলে থাকেন দুবাই, ঘরে পড়ে ছিল বৃদ্ধের পচা-গলা মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্ত্রী ও তিন ছেলে সবাই প্রবাসে। নিজেও দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে থাকলেও দেড় বছর আগে দেশে ফিরে চট্টগ্রামের চন্দনাইশের গ্রামের বাড়িতে একাই বসবাস করছিলেন আবদুর রহমান (৬৫)। শেষ পর্যন্ত সেই নিঃসঙ্গ জীবনই যেন করুণ পরিণতি ডেকে আনলো। মৃত্যুর তিন থেকে চার দিন পর নিজ ঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবদুর রহমান নগরপাড়া গ্রামের প্রয়াত কালা মিয়া (মিয়া সওদাগর) সওদাগরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। দেড় বছর আগে দেশে ফিরে নিজ বাড়িতে একাই থাকতেন।
নিজের রান্নাবান্না নিজেই করতেন। তার স্ত্রী বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিন ছেলে ও পরিবারের অন্য সদস্যরাও সেখানে বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে সর্বশেষ আবদুর রহমানকে দেখা যায়। এরপর তাকে আর বাইরে দেখা যায়নি। দুবাই থেকে ছেলেরা কয়েকদিন ধরে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

সোমবার বিকেলে ছোট ছেলের স্ত্রী বাবার বাড়ি থেকে শ্বশুরের খোঁজ নিতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে খাটের ওপর তার পচা-গলা মরদেহ দেখতে পান। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে সদস্যরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।

চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী বলেন, খবর পাওয়ার পর পুলিশের অনুমতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে মানবিক টিমের সদস্যদের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আবদুর রহমান অনেকটা একাকী জীবনযাপন করতেন এবং এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগও ছিল সীমিত।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রিটন মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহে পচন ধরেছে, চোখ-মুখে পোকা লেগেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় আবদুর রহমানকে সর্বশেষ দেখা যায়। তিনি স্ট্রোক বা অন্য কোনো কারণে মারা গেছেন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category