• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তাদেরকে তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা মুগ্ধ হন। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে সেখানে এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।

রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ত কর্মসূচির মাঝেও সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতি এটিকে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ত থাকার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category