• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে জুলাই হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৮১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মুসফিকুর রহমান মিল্টন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে এবং সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জসিমের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুসফিকুর রহমান মিল্টন এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category