• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক / ৭০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

পয়েন্ট অব অর্ডারে সুযোগ না পাওয়াসহ তিন কারণে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ রোববার বৈঠকের একেবারে শেষ পর্যায়ে এসে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

দিনের কার্যসূচি অনুযায়ী, আজ বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর বক্তব্যে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

মির্জা ফখরুলের বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন এবং পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল।

আগে নোটিশ না দিয়ে তড়িঘড়ি করে বিল উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান। এ সময় ডেপুটি স্পিকার জানান, এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। এখন ৩০০ বিধিতে স্থানীয় সরকারমন্ত্রীর একটা বিবৃতি আছে। তিনি তাঁকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।

তখন স্থানীয় সরকারমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’

তবে বিরোধী দলের সদস্যদের অনেকে এ সময় দাঁড়িয়ে যান এবং কথা বলতে চান। তখন ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’

এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াকআউট করলাম’। এটা বলে তাঁরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

পরে মির্জা ফখরুল জানান, আগামীকাল (সোমবার) তিনি বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি করেন।

ওয়াকআউটের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম ও সরকারি দলকে বেশি সময় দেওয়া; বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডার না দেওয়ায় তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category