• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মেয়ের হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা।

রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে তাকে দেখা যায়। রায় ঘিরে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে।

এদিন বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণা হবে। এরই মধ্যে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এজলাসে তোলা হয়েছে।

এদিকে, রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি তৎপর রয়েছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

এর আগে, ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য ধার্য করেন। মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে নিজ বাসা থেকে বের হওয়ার পর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান প্রতিবেশী ভাড়াটিয়া স্বপ্না আক্তার। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে আসামিদের কক্ষ থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই বহুল আলোচিত মামলার রায়ের অপেক্ষায় এখন রামিসার পরিবারসহ সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category