• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ভুয়া বিজ্ঞাপনে যৌন উত্তেজক ওষুধ বিক্রি, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক / ২১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির সঙ্গে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এন এম নাসিরুদ্দিন বলেন, জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ওষুধ বিক্রির সঙ্গে জড়িত চক্রের ১০ সদস্য গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মতিঝিল বিভাগ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category