• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি হাওড়ে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধন জামায়াতের সঙ্গে এনসিপির বোঝাপড়াটা ক্লিয়ার করা প্রয়োজন: ফেসবুক পোস্টে আব্দুল কাদের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দীর্ঘ এক দশক পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার আদালতের বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড আদেশ দেন। এর আগে মামলার তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে আবেদন করেন।

অভিযুক্ত হাফিজুর রহমানকে বাসভবন থেকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালের ৪ এপ্রিল ও ১২ জুন দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। এ ছাড়া তনুর মায়ের সন্দেহ করা তিনজনকে ২০১৭ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে।

তনুর পরিবার একাধিকবার অভিযোগ করেছে, খুনের এত বছরে তদন্ত সংস্থা চারটি বদলেছে আর পাঁচবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন ছাড়া তদন্তে কোনো আশার আলো দেখতে পাননি তারা। শুরুতে থানা পুলিশ, পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় মামলাটি তদন্ত করেও কোনো কূল-কিনারা পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category