• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু

নিজস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রায় এক বছরের বিরতির পর ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ১৪৩ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে যাত্রা করে।

এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের পারস্পরিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে।

এ উপলক্ষে প্রথম ফ্লাইটের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস. এম. রাগিব সামাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালুর মাধ্যমে ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক, প্রবাসী বাংলাদেশিসহ সব যাত্রীর জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক বিমান যোগাযোগ নিশ্চিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পরিচালিত হবে, যা উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আরামদায়ক ভ্রমণ, আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপদ, সময়নিষ্ঠ ও বিশ্বমানের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায় যে, আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক আকাশপথের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশ ও মানুষের আস্থা, সেবা ও গৌরবের প্রতীক। যাত্রীসেবার উৎকর্ষ, নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করার প্রত্যয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার অঙ্গীকার ‌‘আকাশে শান্তির নীড়’ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বিমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category