• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ঢাকার পশুর হাটের কোথাও চাঁদাবাজির অভিযোগ নেই: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন অস্থায়ী ১০টি হাট এবং স্থায়ী গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গরুর হাঁট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুঁটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, হাট ব্যবস্থাপনা নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, তা খতিয়ে দেখা হয়েছে। তদন্তে ৫ শতাংশ হাসিলের বেশি অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি।

এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এখন পর্যন্ত আমরা এই ঢাকা উত্তর এবং উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতে গরুর হাটগুলোতে কোথাও আমরা কোনো চাঁদাবাজির অভিযোগ পাই নাই। যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমাদের কাছে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category