• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এ নিয়োজিত সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন বিল ডিজিটাল হাজিরা তথ্যসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি আর্থিক বিধিবিধান অনুসরণ করে যথাযথভাবে পরিশোধের লক্ষ্যে উপস্থিত ও অনুপস্থিতির বিবরণী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার স্বাক্ষরসহ প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে পরিচালক (অর্থ ও হিসাব) দপ্তরে পাঠাতে হবে। ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা অনুযায়ী এসব তথ্য ডিজিটাল হাজিরা সংযুক্ত করে পাঠানোর কথা বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতি মাসের ২৫ তারিখের পরের দিনের হিসাব পরবর্তী মাসের সঙ্গে সমন্বয় করে একইভাবে ডিজিটাল হাজিরা তথ্য ও উপস্থিত বা অনুপস্থিতির বিবরণী সংযুক্ত করে পাঠাতে হবে।

অফিস আদেশটি ডিএমটিসিএলের সব পরিচালক, মহাব্যবস্থাপক, কোম্পানি সচিব, প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কার্যার্থে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category