• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসিইউতে স্ত্রী-মেয়ে

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর উত্তরখানে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন (৫০) মারা গেছেন।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার ইনহ‍্যালেশন ইনজুরি ছিল। চিকিৎসাধীন অবস্থায় মেল এইচডিইতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে তার স্ত্রী ও মেয়ের চিকিৎসা চলছে।

এর আগে শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আঁখি আক্তার (৩০) দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category