• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গফরগাঁওয়ে যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তাঁরা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি বলেন, পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category