• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ওমানে চার বাংলাদেশির মৃত্যুতে শোক জানিয়েছে দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মর্মান্তিক দুর্ঘটনায় ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (১৪ মে) এক শোক বার্তায় দূতাবাস বলেছে, ওমানের মুলাদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার সহোদরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার) রাতে ওমানের মুলাদ্দা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়। ওই চার ভাই হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়।

পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত চার ভাইদের মধ্যে দুজনের শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই তারা (৪ ভাই) একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এরইমধ্যে পথে গাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category