• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

এবার বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

যুক্তরাজ্য-তুরস্কের পর এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শীর্ষস্থানীয় বিমান ও ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিনাটা।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা এই আগ্রহ প্রকাশ করে।

এদিন সকাল ১০টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এর সঙ্গে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আল আমৌদি।

আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিশদ আলোচনা হয়।

মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ডিনাটার আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান যে, টার্মিনালটির পরিচালন প্রস্তুতি, সক্রিয়করণ এবং রূপান্তর কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।

এছাড়া মন্ত্রী জানান যে, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সকল ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন এবং যুক্তরাজ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category