• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

উখিয়ায় ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১১২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ নুর হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া শ্মশানের দক্ষিণ পাশে পাকা সড়কের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক নুর হোসেন কুতুপালং ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/১৫ এর বাসিন্দা। তার এফসিএন নম্বর- ১৫০৯০৫৯।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এসআই কামরুল হাসান ও এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে কিলো-৬ এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ব্রিজের ওপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী উখিয়ায় মাদক পাচার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category