• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী ।

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে তারিখ ধার্য করেন। এদিন এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবীর ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করে বলেন, প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন। আহত হয়েছেন দাবি করে চিকিৎসাসেবা চান পলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category