বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ২টি বেকারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের একটি টিম রোববার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সবুজ বেকারীতে অভিযান চালায়। অভিযান কালে সবুজ বেকারীতে কালিযুক্ত কাগজে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদনের দায়ে সবুজ বেকারীর মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ উল্লেখ না করার অপরাধে নিউ আজাদ বেকারী মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সানিটারী ইন্সপেক্টর কামাল হোসেন।