• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেফতার

জেলা প্রতিনিধি / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত এ মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মাধবদী থানায় মামলা হলে আসামিকে গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব জানায়, শিশুটির ওপর নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেন। মামলায় লতা বেগমকে প্রধান আসামি এবং তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।

এ ঘটনায় লতা বেগমের স্বামী ও বাবাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category