• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: জেলগেটে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন বলেন, দুদকের আবেদনের ভিত্তিতে আদালত পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

দুদকের তথ্যমতে, পলকের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

বর্তমানে তিনি কারাগারে থাকায় সরাসরি আদালতে এনে জিজ্ঞাসাবাদ সম্ভব না হওয়ায় তদন্তের স্বার্থে জেলগেটেই তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category