• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

১৭ বছরে ডিএমপি ও ডিবির কিছু কর্মকর্তার সম্পদ অনুসন্ধান চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

শেখ হাসিনার শাসনামলের ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপিতে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু। রিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিটের বিষয়ে শুক্রবার (১ মে) জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারি আইনজীবী।

আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

রিটে হাইকোর্টে প্রার্থনা করা হয়েছে- অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করার নির্দেশনা প্রদান;

দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়া এবং ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান।

আইনজীবী জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে  শিগগির শুনানি হতে পারে বলে জানা গেছে। মামলাটি নিয়ে আইন অঙ্গন ও জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category