• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে রুল শুনানি হতে পারে আজ

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ সালের ২৩ নভেম্বর ১২ শতাধিক শিক্ষার্থীর রিভিউ ফলাফল বাতিল ঘোষণায় বার কাউন্সিলের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা তা জানতে চেয়ে জারি করা রুল চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে নির্ধারিত বেঞ্চের (কজলিস্টে) কার্যতালিকায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মাহাবুবুর রহমান খান ও ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জহিরুল হক এর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ের শুনানি কার্যতালিকায় রয়েছে।

২০২৫ সালের ২৩ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ শতাধিক শিক্ষার্থীর রিভিউ ফলাফল বাতিল ঘোষণায় বার কাউন্সিলের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একই সঙ্গে, তাদের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে কেন পজিটিভ বিবেচনা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বাংলাদেশ বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

১২ মার্চ হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারির আদেশ দেন। এর ফলে ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে একটি ইতিবাচক বার্তা আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category