• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

হামের সংক্রমণ ও টিকা সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হবে। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না- এসব নিয়ে তদন্ত করা হবে। তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার বলেও উল্লেখ করেন তিনি।

দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব চুক্তি হয়েছে, সেগুলো থেকে বের হওয়া যাবে না, সেটি নয়। তবে সেক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় ও শর্ত আছে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। জনগণের জন্য ক্ষতিকর যেসব চুক্তি হয়েছে, সেগুলো সরকার পর্যালোচনা ও মূল্যায়ন করবে বলে জানান উপদেষ্টা।

চুক্তি থেকে বের হওয়া কঠিন হলেও এ সরকার এসব চুক্তি নিয়ে মূল্যায়ন অবশ্যই করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাতিল করলে যে প্রভাব পড়বে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আবার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category