• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

হাদি হত্যা মামলা: শুটার ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক / ৯৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুটার সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এই আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী রুবেল মিয়া আসামি সাহেদা পারভীন সামিয়ার জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি দীর্ঘদিন ধরে জেলহাজতে রয়েছে। কিছু দিন আগে তার মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে আসামি কোনোভাবেই জড়িত নয়। মূল ঘটনার সঙ্গে আসামি ফয়সাল করিম জড়িত থাকতে পারেন, তার স্ত্রী নয়। সার্বিক দিক বিবেচনা করে আসামির জামিনের প্রার্থনা করছি।’

তবে রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

গত বছরের ১৪ ডিসেম্বর সাহেদা পারভীন সামিয়াকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছিল। এর আগে ১২ ডিসেম্বর জুলাই অভ্যুত্থান পরবর্তী আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ করতে গিয়ে আততায়ীর গুলিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

মামলার নথিপত্রে উল্লেখ আছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি হত্যাচেষ্টা মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। গ্রেপ্তারের পর দুই দফায় সামিয়াকে ৯ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং গত ২৪ ডিসেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেছিল। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রের ওপর আপত্তি তুলে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category