• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সাবেক ছাত্রলীগ নেতার সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা মোহাইমেন হাসান জোয়াদ্দারের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার নথি অনুযায়ী, সিআইডির অনুসন্ধানে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়ালী মৌজায় অভিযুক্তের নামে জমির তথ্য পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার নামে থাকা স্থাবর সম্পদ ও স্থাপনা জব্দের নির্দেশ দেন।

একই সঙ্গে এসব সম্পত্তি কেনাবেচা বা হস্তান্তর বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিদর্শক (নিবন্ধন) এবং চুয়াডাঙ্গার জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্পত্তি সংরক্ষণ ও তদারকির জন্য এই মামলাতেও রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ নিষ্পত্তির আগে সম্পদ যাতে বেহাত বা হস্তান্তর না হয়, সে কারণেই জরুরি ভিত্তিতে এই ক্রোকাদেশ চাওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category